News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শারদীয়ায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের
Image

শারদীয়ায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের

আগরতলা, ১৯ অক্টোবরঃ এ বছর পশ্চিম জেলায় প্রায় সাড়ে নয় শতাধিক দুর্গাপূজার প্যান্ডেল রয়েছে। এর মধ্যে প্রায় আট শতাধিক পুজো প্যান্ডেল রয়েছে সদর এলাকায়। নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। ২০৫০ জন টিএসআর কর্মী নিয়োজিত থাকবেন নিরাপত্তার কাজে। পাশাপাশি থাকবে সাত শতাধিক পুলিশ এবং চার শতাধিক এসপিও জওয়ান। ২৫ টি নাকা পয়েন্টে ব্যবস্থা করা হয়েছে। ৬০ টি পুলিশ বুথ থাকবে এবং পুলিশের অফিসারদের একটি প্রতিনিধি দল বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে সিসি ক্যামেরা এবং সিকিউরিটি রাখার জন্য উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন। শহরের বাড়তি নিরাপত্তার জন্য ৩০ টি অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি বর্ডার এলাকায় যাতে কঠোর নজরদারি বজায় রাখা হয় তার জন্য বিএসএফকে বলা হয়েছে।

সার্বজনীন দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়েছে প্রশাসনের তরফে। আজ আনুসাঙ্গিক যাবতীয় বিষয়বস্তু নিয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সাংবাদিক সম্মেলন করেছেন। এই সাংবাদিক সম্মেলনে তিনি বিস্তারিত তুলে ধরতে গিয়ে আরও বলেন, কোন ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে।

এছাড়াও পূজোর চার দিন বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত নো এন্ট্রি থাকবে বিভিন্ন এলাকায়। রাধানগর, ভগবান ঠাকুর চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি, কামান চৌমুহনি, সেন্ট্রাল রোড, চিত্তরঞ্জন রোড, বটতলা সহ মোট ১৬ টি জায়গায় নো এন্টি বজায় থাকবে।

শারদীয়ার আনন্দে যেন কোনো প্রকার বাধা না পরে সেই জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে জনিয়েছেন তিনি। উৎসবকে শান্তিপূর্ণ পরিবেশে কাটাতে প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা বারবার খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

সার্বজনীন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তার জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখেছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন। তিনি বলেন শান্তিপূর্ণভাবে সার্বজনীন দুর্গাপূজা সম্পূর্ণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top