নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৯ অক্টোবরঃ অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে এক বাংলাদেশী যুবক। তাকে গোপন খবরের ভিত্তিতে কৈলাশহর সেন্ট্রাল রোড এলাকা থেকে আটক করেছে পুলিশ। আজ তাকে কৈলাশহর দায়রা আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রাপ্ত সংবাদে জানা যায় যে গতকাল কৈলাশহর থানার পুলিশের কাছে খবর আসে যে কৈলাশহর সেন্ট্রাল রোড এলাকায় এক যুবক ঘোরাফেরা করছে। তারপর পুলিশ কাল বিলম্ব না করে ঘটনাস্থলে এসে ওই যুবকটিকে আটক করে কৈলাশহর থানায় নিয়ে আসে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় সে বাংলাদেশী নাগরিক। সে অবৈধভাবে ভারত বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং কৈলাসহর এলাকায় তার এক নিকট আত্মীয়র বাড়িতে এসেছিল এবং সেখানেই থাকতো বলে জানিয়েছে। তার বিরুদ্ধে পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। রাজ্যের সীমান্ত এলাকাগুলি দিয়ে প্রায়শই এই অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এই অনুপ্রবেশ রুখতে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করুক দপ্তর দাবি এলাকাবাসীদের।

ফের আটক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















