News Flash

Image

ফের আটক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৯ অক্টোবরঃ অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে এক বাংলাদেশী যুবক। তাকে গোপন খবরের ভিত্তিতে কৈলাশহর সেন্ট্রাল রোড এলাকা থেকে আটক করেছে পুলিশ। আজ তাকে কৈলাশহর দায়রা আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রাপ্ত সংবাদে জানা যায় যে গতকাল কৈলাশহর থানার পুলিশের কাছে খবর আসে যে কৈলাশহর সেন্ট্রাল রোড এলাকায় এক যুবক ঘোরাফেরা করছে। তারপর পুলিশ কাল বিলম্ব না করে ঘটনাস্থলে এসে ওই যুবকটিকে আটক করে কৈলাশহর থানায় নিয়ে আসে এবং তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় সে বাংলাদেশী নাগরিক। সে অবৈধভাবে ভারত বাংলাদেশের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং কৈলাসহর এলাকায় তার এক নিকট আত্মীয়র বাড়িতে এসেছিল এবং সেখানেই থাকতো বলে জানিয়েছে। তার বিরুদ্ধে পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। রাজ্যের সীমান্ত এলাকাগুলি দিয়ে প্রায়শই এই অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এই অনুপ্রবেশ রুখতে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করুক দপ্তর দাবি এলাকাবাসীদের।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top