News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজয়া দশমীর দিন রাজ্যের ২৫টি মৎস্য বিক্রয় কেন্দ্রে ৭ হাজার কেজি মাছ বিক্রয় করা হবে : মৎস্যমন্ত্রী
Image

বিজয়া দশমীর দিন রাজ্যের ২৫টি মৎস্য বিক্রয় কেন্দ্রে ৭ হাজার কেজি মাছ বিক্রয় করা হবে : মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৮ অক্টোবর : আসন্ন দুর্গোৎসব উপলক্ষে বিজয়া দশমীর দিন মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি মূল্যে ৭ হাজার কেজি মাছ বিক্রয় করা হবে। এজন্য রাজ্যের বিভিন্ন স্থানে ২৫টি মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান। 

এদিন তিনি জানান, মৎস্য দপ্তরের নিজস্ব ১২টি ফার্ম ও সমবায় সমিতির ৬টি মৎস্য ফার্মের মাধ্যমে এই মাছ বিক্রয় করা হবে। এরমধ্যে মৎস্য দপ্তরের ফার্মের মাধ্যমে মাছ বিক্রি করা হবে ৪ হাজার ৬৫০ কেজি ও সমবায় সমিতির মৎস্য ফার্মের মাধ্যমে মাছ বিক্রি করা হবে ২ হাজার ৩৫০ কেজি। বিজয়া দশমীর দিনে প্রধানত ৪ থেকে ৫ রকমের মাছ বিক্রয় করা হবে। এরমধ্যে রয়েছে রুই, কাতল, কার্প, মৃগেল ও সিলভারকার্প। মাছের বিক্রয়মূল্য সম্পর্কে জানাতে গিয়ে মন্ত্রী বলেন, ১ কেজি ওজনের নিচে রুই মাছ বিক্রি করা হবে ১৬০ টাকা প্রতি কেজি দরে, ১ থেকে ২ কেজি ওজনের মাছ বিক্রি করা হবে ২৬০ টাকা প্রতি কেজি দরে এবং ২ কেজির উপর ওজনের মাছ বিক্রি করা হবে ৩২০ টাকা প্রতি কেজি দরে। কার্প মাছ ১ কেজি ওজনের নিচে বিক্রি করা হবে ২২০ টাকা প্রতি কেজি দরে, ১ থেকে ২ কেজি ওজনের বিক্রি হবে ২৬০ টাকা দরে এবং ২ কেজির উপর ওজনের মাছ বিক্রি হবে ৩২০ টাকা প্রতি কেজি দরে। মৃগেল মাছ ১ কেজি ওজনের নিচে বিক্রি হবে ১৫০ টাকা প্রতি কেজি দরে, ১ থেকে ২ কেজি ওজনের মাছ বিক্রি হবে ২০০ টাকা প্রতি কেজি দরে এবং ২ কেজি ওজনের উপর মাছ বিক্রি হবে ৩০০ টাকা প্রতি কেজি দরে।

সাথে তিনি যোগ করেন, তিনি গত ১১ অক্টোবর নয়াদিল্লিতে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের মৎস্যক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব রেখেছেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, উদয়পুর ফিসারি ট্রেনিং সেন্টারটিকে রিজিওন্যাল ট্রেনিং ইন্সটিটিউটে রূপান্তরিত করা। এই ট্রেনিং সেন্টারটির পরিকাঠামোর উন্নয়নে ৫০ কোটি ৮ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তাছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে পরিত্যক্ত জলাশয়গুলিকে সংস্কার করে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৫ কোটি টাকার একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। রাজ্যে একটি ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক স্থাপনের লক্ষ্যে ৯২ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। ঊনকোটি জেলার সতেরো মিঞার হাওরে এই পার্কটি করা হবে। সাংবাদিক সম্মেলনে মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা উপস্থিত ছিলেন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top