ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। গ্রুপ লীগে ত্রিপুরার মেয়েদের এবারের মতো পঞ্চম স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ইন্দোর থেকে ত্রিপুরার মেয়েরা মহিলাদের অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে খেলে ঘরে ফিরে এসেছে। গ্রুপ লীগে পাঁচ ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছিল। সেটি নাগাল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানের ব্যবধানে। বাকি চারটিতে ত্রিপুরা দলকে হারতে হয়েছে। আগামী কুড়ি অক্টোবর থেকে শুরু হবে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা। প্রথম প্রি-কোয়াটার ফাইনালে হরিয়ানা খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। একই দিনে আরও তিনটি ম্যাচে মুম্বাই বনাম কর্ণাটক, বরোদা বনাম পাঞ্জাব এবং ঝাড়খণ্ড বনাম তামিলনাড়ুর ম্যাচ। চারটি প্রি-কোয়ার্টার ফাইনালে বিজয়ী ৪ দল শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে উন্নীত চারটি দল হলো মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং অন্ধপ্রদেশ।

মহিলাদের অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে আগামীকাল থেকে প্রি-কোয়াটার ফাইনাল
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















