News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুরুত্বপূর্ণ বৈঠকে বসল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি, খাড়গের দাবি জনগণ ফের আশীর্বাদ করবেন
Image

গুরুত্বপূর্ণ বৈঠকে বসল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি, খাড়গের দাবি জনগণ ফের আশীর্বাদ করবেন

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বুধবার সকালে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কংগ্রেসের সদর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, তরুণ গগৈ, সলমন খুরশিদ, ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী টি এস সিং দেও প্রমুখ।

রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রার্থী চূড়ান্ত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, “সঞ্চয়, ত্রাণ, বৃদ্ধি, সুরক্ষা এবং উন্নতি, কংগ্রেসের সুশাসনে এভাবেই বদলে গেল রাজস্থান! আমরা আত্মবিশ্বাসী, জনসাধারণ আবারও আমাদের আশীর্বাদ করবেন। আজ রাজস্থানের দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top