News Flash

  • Home
  • দেশ
  • বিশাখাপত্তনমে ইনফোসিস অফিসের উদ্বোধনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী
Image

বিশাখাপত্তনমে ইনফোসিস অফিসের উদ্বোধনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

বিশাখাপত্তনম, ১৬ অক্টোবর (হি.স.) : বিশাখাপত্তনমে ইনফোসিস অফিসের উদ্বোধন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

জগন মোহন রেড্ডি সোমবার বিশাখাপত্তনমে ইনফোসিস সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করেন। ৮৩,৭৫০ বর্গফুট জুড়ে এই অফিসটি বিস্তৃত। অফিসটি নির্মাণ করতে খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে এই সফ্টওয়্যার কেন্দ্রে ১,০০০ কর্মী কাজ পাবে । বিশাখাপত্তনম, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর মতো আইটি হাবে পরিণত হতে চলেছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সাগারা ইতিমধ্যেই এডুকেশন হাবে পরিণত হয়েছে, সেখানে প্রতিবছর ১৫ হাজার ইঞ্জিনিয়ারকে তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্ধ্রপ্রদেশ সরকার বিশাখাপত্তনমকে আইটি গন্তব্যে পরিণত করার উদ্যোগ নিয়েছে। সেজন্য বহু কোম্পানি এখানে আসছে। বিশাখাপত্তনম সবদিক থেকে উন্নত এবং এটি রাজ্যের মধ্যে একটি বড় শহর বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top