News Flash

  • Home
  • দেশ
  • ভিয়েতনামে পৌঁছে ট্রান কুক প্যাগোডা পরিদর্শন বিদেশমন্ত্রী জয়শঙ্করের
Image

ভিয়েতনামে পৌঁছে ট্রান কুক প্যাগোডা পরিদর্শন বিদেশমন্ত্রী জয়শঙ্করের

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : ছয় দিনের ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরে বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর রবিবার ভিয়েতনমের রাজধানী হ্যানয় পৌঁছেছেন। ভিয়েতনামের পর ডাঃ জয়শঙ্কর ১৯ থেকে ২০ অক্টোবর সিঙ্গাপুর সফরে থাকবেন। সফরকালে বিদেশমন্ত্রী তাঁর সিঙ্গাপুরের প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। তিনি ভারতীয় আঞ্চলিক সম্মেলনেও সভাপতিত্ব করবেন।

ড. জয়শঙ্কর এক্স-এ লেখেন, রবিবার তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেছেন। বিখ্যাত ট্রান কুক প্যাগোডায় বিদেশমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তিনি বুই থান সনকে ধন্যবাদ জানান। তিনি জানান, সোমবার ১৮ তম যৌথ কমিশনের বৈঠকে সহ-সভাপতির জন্য দেখা করতে তিনি অত্যন্ত উৎসুক হয়ে রয়েছেন।
এদিন বিদেশমন্ত্রী হ্যানয়ের ঐতিহাসিক ট্রান কুক প্যাগোডা পরিদর্শন করেন। হ্যানয়ে ট্রান কুক প্যাগোডা একটি বৌদ্ধ মন্দির। এটি ওয়েস্ট লেকের একটি দ্বীপে অবস্থিত। এটি ভিয়েতনামের প্রাচীনতম প্যাগোডাগুলির মধ্যে একটি। এখানকার বোধি বৃক্ষ ভারত ও ভিয়েতনামের মধ্যে বহু শতাব্দী প্রাচীন সম্পর্কের প্রতীক। এটি রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ, রাষ্ট্রপতি হো চি মিনকে ১৯৫৯ সালে উপহার দিয়েছিলেন।

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সফরের প্রথম ধাপে, তিনি ভিয়েতনাম-ভারত সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন এবং সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে দুদেশের মন্ত্রীর মধ্যে। তিনি ১৮ অক্টোবর পর্যন্ত ভিয়েতনাম সফরে থাকবেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top