News Flash

Image

সিকিমের বন্যায় ৭৮৮ কোটি টাকা ক্ষতি : পিএনএইচসি

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : পিএনএইচসি জানিয়েছে সিকিমে বন্যার ফলে ৭৮৮ কোটি টাকা ক্ষতি হয়েছে। জলবিদ্যুৎ কোম্পানি এনএইচপিসি শনিবার জানিয়েছে, তারা সিকিমে বন্যার কারণে প্রায় ৭৮৮ কোটি টাকা ক্ষতির প্রমাণ পেয়েছে। জিনিষপত্রের ক্ষতি হয়েছে ২৯৭ কোটি টাকা এবং ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হয়েছে ৪৯১ কোটি টাকা। স্টক এক্সচেঞ্জকে পিএনএইচসি ক্ষয়ক্ষতির পরিমাণ সংক্রান্ত তথ্য জানিয়েছে। তিস্তা অববাহিকায় অবস্থিত পাওয়ার স্টেশন প্রকল্পগুলি এই অঞ্চলে আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিকিমে হিমালয়ের লোনাক হিমবাহ ৩ অক্টোবরে ফেটে যায়। তারফলে হ্রদের এক পাশ ভেঙ্গে তিস্তার জলস্তর বৃদ্ধি পায়। জল বেড়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলকে প্লাবিত করে। যার ফলস্বরূপ কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। হাজার হাজার পর্যটক আটকে পড়ে। আকস্মিক বন্যার কারণে সিকিম রাজ্যের ব্যপক ক্ষতি হয়। বহু রাস্তা, ফুটব্রিজ ভেঙে পড়ে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top