News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় জুটমিল শ্রমিকরা বঞ্চনার শিকার হচ্ছেন : মানিক দে
Image

ত্রিপুরায় জুটমিল শ্রমিকরা বঞ্চনার শিকার হচ্ছেন : মানিক দে

আগরতলা, ১৩ অক্টোবর: ত্রিপুরায় জুটমিল শ্রমিকরা বঞ্চনার শিকার হচ্ছেন। অতিসত্বর তাঁদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার সদর্থক ভূমিকা পালন করুক। আজ অফিস লেন স্থিত সিআইটিইউ-র রাজ‍্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি জানালেন সংগঠনের রাজ‍্য সভাপতি মানিক দে।

প্রসঙ্গত, ত্রিপুরায় জুটমিলের শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া পাওনার দাবিতে আন্দোলন করে আসছেন। প্রথমে হাইকোর্ট ও পরর্বতী সময়ে সুপ্রিম কোর্টেও আইনি লড়াই করে শ্রমিকরা। গত ১০ তারিখ সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের কোনো পথ খোলা নেই। কারণ, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী চার মাসের মধ্যে সমস্ত কর্মচারীদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে। এ বিষয়ে আগামী ২৮ নভেম্বর রাজ্য অর্থ দপ্তরের সচিব, জুটমিলের এম ডি, শিল্প দপ্তরের ডিরেক্টর ও সচিবকে স্বশরীরে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে৷ ওইদিন তাঁদেরকে হলফনামা দিয়ে বলতে হবে কি কি ভাবে ত্রিপুরার জুটমিল কর্মচারীদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে। 

এদিন রাজ‍্য সভাপতি মানিক দে বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকারের অন্যত্র যাওয়ার কোনো কারণ নেই। কারণ, তাঁরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। ত্রিপুরায় যে সরকার শাসনকালে থাকবে সেই সরকারের দায়িত্ব তাঁদের বকেয়া পাওনা পরিশোধ করে দেওয়া। কিন্তু দেখা গেছে সরকার এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা পালন করছে না। তাই রাজ্য সরকারের কাছে দাবি অতিসত্বর তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হোক।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top