News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : কৃষকদের প্রকৃত সেবক ও হিতৈষী হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব : উপরাষ্ট্রপতি
Image

আপডেট : কৃষকদের প্রকৃত সেবক ও হিতৈষী হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব : উপরাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লী, ১৩ অক্টোবর: কৃষকদের প্রকৃত সেবক ও হিতৈষী হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আজ নতুন সংসদ ভবনে কৃষকদের ভোজ সভা শীর্ষক অনুষ্ঠানে তাঁর প্রসংশায় একথা বলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করেছেন।তাঁর কথায়, বিপ্লব কুমার দেবের আসল পরিচয় হলেন কৃষকদের প্রকৃত সেবক। অন্নদাতাদের কল্যাণে রাজ্যসভায় নিজের ব্যক্তবে প্রায় ৫০ শতাংশ কৃষকদের স্বার্থেই কথা বলেছেন তিনি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বা সাংসদের উর্দ্ধেও বিপ্লব কুমার দেবের প্রকৃত পরিচয় হল কৃষকদের প্রকৃত সেবক।

তিনি আশা ব্যক্ত করেন, এই বয়সে এবং আগামী দিনেও এই ভাবনায় তিনি কৃষকদের কল্যানার্থে কাজ করে যাবেন l উপরাষ্ট্রপতির মত অন্যতম সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির দ্বারা বিপ্লব কুমার দেবের প্রশংসা, শ্রী দেবের বর্ধিত জনপ্রিয়তা এবং বলিষ্ঠ কর্মকুশলতার উজ্জ্বল দৃষ্টান্ত বলা চলে l অনুষ্ঠান শেষে সমস্ত অতিথি ও আমন্ত্রিত কৃষকরা মধ্যাহ্ণ ভোজন করেনl

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top