News Flash

  • Home
  • প্রধান খবর
  • আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের দিল্লির বাড়িতে তল্লাশি অভিযান ইডির
Image

আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের দিল্লির বাড়িতে তল্লাশি অভিযান ইডির

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের দিল্লির বাড়িতে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ তছরুপের মামলার তদন্তেই মঙ্গলবার সকালে আমানাতুল্লাহ খানের বাড়িতে তল্লাশি চালায় ইডি।

৪৯ বছর বয়সি আমানাতুল্লাহ খান দিল্লির ওখলা কেন্দ্রের বিধায়ক। দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। চেয়ারম্যান থাকার ক্ষমতাবলেই দিল্লি ওয়াকফ বোর্ডের অবৈধ নিয়োগ মামলার সঙ্গে আমানাতুল্লাহ খান জড়িত বলে অভিযোগ। তিনি সরকারি নির্দেশিকা উপেক্ষা করে, সমস্ত নিয়ম ভঙ্গ করে ৩২ জনকে অবৈধভাবে দিল্লি ওয়াকফ বোর্ডে নিয়োগ দিয়েছিলেন বলে অভিযোগ।

দিল্লি ওয়াকফ বোর্ডে অবৈধ নিয়োগের সঙ্গে আমানাতুল্লাহ খান জড়িত রয়েছে বলে দিল্লি দুর্নীতি-বিরোধী ব্যুরো এবং সিবিআইয়ের কাছে এফআইআর জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই আমানাতুল্লাহ খানের বাড়িতে এদিন হানা দিলেন ইডি আধিকারিকেরা। প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতি ও অর্থ তছরুপের মামলায় জড়িত থাকার অভিযোগে গত বুধবারই আপ নেতা তথা রাজ্যসভার বিধায়ক সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top