নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার করা হচ্ছে। এর মধ্যে নিগমের ১৬ নং ওয়ার্ড এলাকায় হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার খোলার জন্য প্রথমে জমি পাওয়া যায়নি। পরবর্তী সময় স্থানীয়দের সাথে কথা বলে একটি জমি নির্ধারণ করা হয়েছে। সেই জমিতে গড়ে উঠবে এলাকাবাসী স্বার্থে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার। রবিবার সকালে নিজ এলাকা পরিদর্শনে গিয়ে এই কথা বলেছেন মেয়র দীপক মজুমদার। তিনি ১৬ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করে আরো বলেন, এলাকার রাস্তা এবং ড্রেইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও আগে থেকেই এলাকায় ড্রেইন এবং রাস্তা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পর পর এগুলি সংস্কারের প্রয়োজন হয়। তাই পরিদর্শনে এসে এলাকাবাসীর সাথে কথা বলে কিছু রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসী উন্নয়নমূলক কাজ নিয়ে কোন বক্তব্য রয়েছে কিনা সেই বিষয়ে অবগত হন মেয়র এদিন। তিনি আরো বলেন আগরতলা শহরকে সাজিয়ে তুলতে আগরতলা পুর নিগম বদ্ধপরিকর। আসন্ন শারদোৎসব উপলক্ষে প্রত্যেক ওয়ার্ড এলাকায় অর্থরাশি প্রদান করা হয়েছে। যাতে করে এই পর্যাপ্ত অর্থরাশি দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ দুর্গাপূজার আগেই সম্পূর্ণ করেন কাউন্সিলররা। এ ধরনের ওয়ার্ড এলাকার পরিদর্শন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মেয়র।

আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে হবে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার: মেয়র
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…


















