News Flash

  • Home
  • দিনের খবর
  • গুয়াহাটি রেল স্টেশনে বাজেয়াপ্ত ১৩ কেজি সোনা, ধৃত এক
Image

গুয়াহাটি রেল স্টেশনে বাজেয়াপ্ত ১৩ কেজি সোনা, ধৃত এক

গুয়াহাটি, ৮ অক্টোবর (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণের সোনা বাজেয়াপ্ত করেছে জিআরপিএফ। আজ রবিবার আগরতলা-দেওঘর এক্সপ্রেসে রুটিন তালাশির সময় ১৩ কিলোগ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে অমরনাথ অশোক সাওন্ত নামের এক পাচারকারীকে।

গুয়াহাটি রেলওয়ে স্টেশনে জিআরপিএফ থানা কর্তৃপক্ষ জানান, ১৩টি সোনার বিস্কুট অমরনাথ অশোক সাওন্তের লটবহর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত সোনাগুলির ওজন ১৩ কিলোগ্রাম। বাজেয়াপ্ত সোনাগুলির বাজারমূল্য কোটি টাকার ওপর হবে বলে ধারণা করা হচ্ছে। অমরনাথ অশোক সাওন্ত নাকি এর আগেও সোনা পাচারের অভিযোগে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে গ্রেফতার হয়েছিল।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top