News Flash

  • Home
  • খেলা
  •  কাঞ্চনপুরে ফুটবল, ফাইনালে নেতাজি
Image

 কাঞ্চনপুরে ফুটবল, ফাইনালে নেতাজি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।। শ্বাসরুদ্ধ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ । অবশেষে ট্রাইবেকারে জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিল নেতাজী ক্রীড়া সংঘ। হাড্ডাহাড্ডি লড়াই করে  এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দামছড়া স্পোর্টিং ক্লাব । বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় দেও ভ্যালী নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এদিন ফুটবল ম্যাচে মুখোমুখি হয় দামছড়া স্পোর্টিং ক্লাব বনাম নেতাজী ক্রীড়া সংঘ । ট্রাইবেকারে ৫–৪ গোলে দামছড়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নেতাজী ক্রীড়া সংঘ।সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে ঝিরঝির বৃষ্টি। এরই মধ্যে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার মাঠে দর্শক উপচে পড়েছে। তিল ধারণের জায়গা নেই। প্রশাসনের লোকেরা ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।খেলার শুরু থেকে উভয় পক্ষের খেলোয়াড় দের মধ্যে ছিল টান টান উত্তেজনা ।খেলার প্রথমার্ধে উভয় দলের খেলোয়াড় একে অপরের উপর চাপে রাখে ২০ মিনিটের মাথায় দামছড়া দলের গোল রক্ষকের খামখেয়ালিপনার কারণে একটি গোল হজম করতে হয়েছে ।এর সুবাদে ১–০ গোলে এগিয়ে যায় নেতাজী ক্রীড়া সংঘ । এর পর দামছড়া স্পোর্টিং ক্লাব তাদের খেলার ছক পরিবর্তন করে গতি বাড়িয়ে দেয় ।ফলে প্রথমার্ধে শেষ মুহূর্তে দামছড়া একটি গোল করে খেলার সমতা ফেরায় । ১–১ গোলে প্রথমার্ধের খেলা শেষ হয় । দ্বিতীয়ার্ধে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত নেতাজী ক্রীড়া সংঘকে চাপে রাখে দামছড়া স্পোর্টিং ক্লাব । কিন্তু নেতাজী ক্রীড়া সংঘের গোল রক্ষক প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকার ফলে কোন গোল হয়নি । ভাল খেলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দামছড়া স্পোর্টিং ক্লাবকে ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top