News Flash

  • Home
  • প্রধান খবর
  • জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর, কম্পনের উৎসস্থল নেপাল
Image

জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর, কম্পনের উৎসস্থল নেপাল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও এনসিআর অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬ ও ৬.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। প্রথমে মঙ্গলবার দুপুর ২.২৫ মিনিট নাগাদ নেপালে ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২.৫১ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। নেপালে ভূপৃষ্ঠের মাত্র ১০ ও ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২.২৫ মিনিট নাগাদ নেপালে ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২.৫১ মিনিট নাগাদ ৬.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির ৫ ও ১০ কিলোমিটার কিলোমিটার গভীরে ছিল। সূত্রের খবর, ৪০ সেকেন্ড ধরে হয়েছে কম্পন। সে কারণে তার তীব্রতা এত বেশি।
দিল্লি-এনসিআর-এর পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরাখণ্ডেও। কম্পন টের পাওয়া মাত্রই মানুষজন ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন। এখনও কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এদিন কম্পন অনুভূত হওয়া মাত্রই দিল্লির নির্মাণ ভবন থেকে অন্যান্য আধিকারিক ও কর্মীদের সঙ্গে বাইরে বেরিয়ে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top