News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ
Image

পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ৩ অক্টোবর: পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে আজ সকালে প্রতিবাদে লংতরাইভ্যালি মহকুমার ছাওমনু থেকে মনু যাওয়ার প্রধান সড়ক অবরোধে করলেন পূর্ব ছাওমনু দেবেন্দ্র কারবারি পাড়ার গ্রামবাসীরা অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। 

অভিযোগ, দীর্ঘ দিন যাবৎ পূর্ব ছাওমনু দেবেন্দ্র কারবারি পাড়ার পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে আছে।ফলে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের।এ বিষয় নিয়ে একাধিক বার প্রসাশনকে জানানো হলেও কোনো কর্নপাত করেননি। তাছাড়া, পূর্ব ছাওমনু দেবেন্দ্র কারবারি পাড়ার রাস্তা খুবই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়।বহু কষ্টে বছরের পর বছর জীবন যাপন করতে হচ্ছে তাঁদের। 

অবশেষে আজ সকালে পথ অবরোধে বসেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তারা অবরোধকারীদের সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top