News Flash

  • Home
  • দেশ
  • মনরেগার নামে দরিদ্র মানুষদের লুট করছে পশ্চিমবঙ্গ সরকার : গিরিরাজ সিং
Image

মনরেগার নামে দরিদ্র মানুষদের লুট করছে পশ্চিমবঙ্গ সরকার : গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর মতে, মনরেগার নামে দরিদ্র মানুষদের লুট করছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘বঞ্চনা’র অভিযোগ এনে দিল্লির রাজঘাটে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, সেই বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়েছে তৃণমূল। নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার গান্ধীজয়ন্তীর দিন রাজঘাটে তাঁদের কর্মসূচি ছিল।

এই কর্মসূচির সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “তারা (পশ্চিমবঙ্গ সরকার) মনরেগার নামে দরিদ্রদের লুটপাট শুরু করেছে। মনরেগা-তে ২০২২ সালের মার্চ পর্যন্ত, আমরা ৫৪,১৫০ কোটি টাকা দেওয়ার কাজ করেছি, যেখানে ইউপিএ আমলে মাত্র ১৪,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল… আমরা কখনও কোনও প্রকল্পে তহবিল বন্ধ করিনি।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top