News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাঁকুড়ায় জেলা জুড়ে স্বচ্ছতা অভিযান, হাত মেলালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
Image

বাঁকুড়ায় জেলা জুড়ে স্বচ্ছতা অভিযান, হাত মেলালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

বাঁকুড়া, ১ অক্টোবর (হি. স.) : বিপুল উৎসাহ উদ্দীপনায় বাঁকুড়া জেলা জুড়ে চলল “স্বচ্ছতা হি সেবা অভিযান” কর্মসূচি ।রবিবার সকালেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার লোকপুর এলাকা পরিচ্ছন্ন করতে পথে নামেন।স্হানীয় জলাশয়ও তিনি পরিস্কার করতে নেমে পড়েন।তার সাথে হাত মেলান একদল মানুষ।জলাশয়ে নেমে তিনি কচুরিপানা সহ আবর্জনা তুলে পরিষ্কার করেন।

অপরদিকে বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা আজ সকালে ভৈরবস্হান মোড়, কানকাটা এলাকা পরিসস্কারে হাত লাগান।একদল কর্মীর সাথে ঝা়ঁটা হাতে নিয়ে রাস্তা ঘাট পরিস্কার করতে শুরু করেন।তিনি বলেন গান্ধী জীর জন্মদিন থেকে পক্ষকাল ব্যাপী স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে এই কর্মসূচি পালন করা হোল।

স্বচ্ছ ভারত অভিযানে নামেন সেনা জওয়ানেরা।এদিন সকালে দূর্গাপুর এর ১৬৯নং সি আর পি এফ ব্যটেলিয়ান এর জওয়ান রা বড়জোড়া হাইস্কুল এলাকা পরিচ্ছন্ন করতে নামেন।তাদের সাথে স্কুলের পড়ুয়ারা হাত লাগায়।ব্যাটেলিয়ানের কমান্ডার রাজেশ শর্মা বলেন মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এদিন দেশজুড়ে স্বচ্ছ অভিযান শুরু হয়েছে।এই কর্মসূচিতে আমাদের জওয়ানরা সামিল হয়েছেন।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top