News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ভারত বাংলাদেশের রেল লাইনের কাজ শেষ হবেঃ সুশান্ত চৌধুরী
Image

আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ভারত বাংলাদেশের রেল লাইনের কাজ শেষ হবেঃ সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। খুব তাড়াতাড়ি সংযোজন হতে চলেছে ভারত বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা। শনিবার সাংবাদিক সম্মেলনে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যেই বাংলাদেশের দিকের কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের দিকের ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। শুধুমাত্র বাধারঘাট থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত এই রেল লাইনের কাজ কিছুটা বাকি রয়েছে। এই কাজ আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি এই সময়ের মধ্যেই আগরতলা বাধারঘাট রেল স্টেশনে আধুনিক চলমান সিঁড়ির উদ্বোধন হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিকে আগরতলা- আখাউড়া নতুন রেল লাইন স্থাপনের জন্য যানবাহন চলাচলে নিশেধাজ্ঞা জারী করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে আগরতলা (ভারত) আখাউড়া (বাংলাদেশ) অংশে নতুন রেললাইন – স্থাপনের কাজের সুবিধার জন্য আগামীকাল ১ অক্টোবর রাত ১১টা থেকে ২ অক্টোবর সকাল ৫টা পর্যন্ত এবং ২ অক্টোবর রাত ১১টা থেকে ৩ অক্টোবর সকাল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলিতে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে নো-এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে। এই নো-এন্ট্রি জোনগুলি হচ্ছে ১ নং পয়েন্ট- বাধারঘাট, ২ নং পয়েন্ট- টিভি টাওয়ার ক্রসিং, ৩ নং পয়েন্ট- সিদ্ধিআশ্ৰম ক্রসিং। তাছাড়াও ৪ নং পয়েন্ট- আমতলি বাইপাস দিয়ে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মোটর ভেহিক্যাল অ্যাক্ট, ১৯৮৮-র ১১৫ ও ১১৬ নং ধারা অনুযায়ী পশ্চিম জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি যানবাহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

সব মিলিয়ে বলা চলে, দ্রুত গতিতে রাজ্য সরকার ভারত বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার কাজ অব্যাহত রয়েছে। ২০২৪ সালের শুরুতেই রাজ্যবাসী এই উপহার পেতে চলেছে বলে আশা করা যাচ্ছে।

Releated Posts

মাদক কারবারে পুলিশকর্মী জড়িত থাকলে কোনও আপস নয়: মুখ্যমন্ত্রী, এনডিপিএস মামলায় দোষী সাব্যস্তের হার ১৪.৭%

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরায় মাদক কারবারের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মাদক সংক্রান্ত কার্যকলাপে কোনও পুলিশকর্মীর জড়িত…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে আলোচনার দাবি, বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ সিপিআইএম-এর

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দেওয়ায় শুক্রবার বিধানসভার ওয়েলে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

৭ দফা দাবিতে ফের সড়ক ও রেল অবরোধ, চম্পকনগরে আত্মসমর্পণকারী এটিটিএফ-এনএলএফটি সদস্যদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট:সাত দফা দাবিতে ফের পথে নামলেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এটিটিএফ ও এনএলএফটির সদস্যরা। শুক্রবার…

ByByReshmi Debnath Aug 28, 2026

রাজ্য সরকার ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে: বিধানসভায় অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার ইতিমধ্যেই অষ্টম পে কমিশন গঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান এবং…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top