News Flash

  • Home
  • দিনের খবর
  • ”২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে”, ডেঙ্গি রুখতে বার্তা মমতার
Image

”২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে”, ডেঙ্গি রুখতে বার্তা মমতার

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি স)। পুজোর আগে ঘুম কাড়ছে ডেঙ্গি। শুধু তাই নয়, আগামী ৩ সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গি সংক্রমণ, রাজ্য সরকারকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্র। হাসপাতালে হাসপাতালে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর। এই প্রেক্ষিতে ডেঙ্গি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডেঙ্গিতে যাতে প্রাণহানি না হয় সেদিকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, ”ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে। হটস্পটগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সেক্ষেত্রে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ”।

ডেঙ্গি নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে শুরু হয় বৈঠক। বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। ভার্চুয়ালি উপস্থিত সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও। সেই বৈঠকেই ফোনে মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে নবান্ন, সূত্র মারফৎ খবর।

Releated Posts

পুণের ভবন ধস: বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের প্রধান ও সেফটি অফিসারের বিরুদ্ধে মামলা

পুণে, ১৪ জুলাই (আইএএনএস): পুণের মোশি আবর্জনা ডাম্পিং ইয়ার্ডে বিশাল আবর্জনার স্তূপ ধসে পাশের একটি ভবনের ওপর পড়ে…

ByByNews Desk Jul 14, 2026

তামিলনাড়ুর গুম্মিডিপুন্ডির ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত ১ শ্রমিক, দগ্ধ ৪

চেন্নাই, ১৪ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর তিরুভল্লুর জেলার গুম্মিডিপুন্ডির এসআইপিসিওটি শিল্পাঞ্চলের একটি স্টিল মেল্টিং ইউনিটে মঙ্গলবার বয়লার বিস্ফোরণের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠীর আবেদন খারিজ, রায় সংরক্ষণ করল কলকাতা হাই কোর্ট

কলকাতা, ১৩ জুলাই : তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ করার ঘটনায় দায়ের হওয়া…

ByBySandeep Biswas Jul 13, 2026

গো-হত্যা বিরোধী আইন কার্যকরের দাবিতে জনস্বার্থ মামলা গ্রহণে অনীহা সুপ্রিম কোর্ট, প্রত্যাহারের অনুমতি

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : গো-হত্যা বিরোধী আইন কার্যকরভাবে প্রয়োগ এবং দেশজুড়ে কসাইখানা নিয়ন্ত্রণের দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ…

ByBySandeep Biswas Jul 13, 2026
Scroll to Top