News Flash

  • Home
  • দেশ
  • রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী
Image

রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি স)। শেষ পর্যন্ত শনিবার রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থী। তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শপথগ্রহণের পর একে অপরকে উত্তরীয় পরালেন রাজ্যপাল ও ধূপগুড়ির তৃণমূল বিধায়ক। বিধায়কের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-সহ পরিবারের আরও পাঁচজন। অদূরে বসেছিলেন তাঁরা। রাজ্যপালই ফটো সেশনের সময় তাঁদের ডেকে নেন। বিধায়কের সঙ্গে তাঁর স্ত্রীকেও দেন স্মারক উপহার।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর নির্মলচন্দ্র ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী হন। তার পর থেকেই রাজভবন-নবান্নের মধ্যে দড়ি টানাটানিতে আটকে ছিল তাঁর শপথগ্রহণ। গত শনিবার নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাতে চেয়ে তাঁর ধূপগুড়ির বাড়িতে চিঠিও পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু শেষ পর্যন্ত পরিষদীয় দফতর সেই শপথগ্রহণের অনুমোদন না দেওয়ায় নতুন বিধায়কের শপথ আটকে যায়।

তার পরেও রাজ্যপাল স্বয়ং তফসিলি বিধায়ককে শপথগ্রহণ করাতে চেয়ে রাজ্যকে চিঠি দেন। বিধানসভা সূত্রে খবর, রাজভবনের দরজা সব সম্প্রদায়ের জন্য খোলা, জনমানসে সেই বার্তা দিতেই তফসিলি বিধায়ককে রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চেযেছিলেন তিনি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে পাল্টা চিঠিতে লেখেন, ‘‘বিধানসভায় সব সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। তাই প্রয়োজনে আপনি বিধানসভায় এসে ধূপগুড়ির বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়ে যান।’’

সূত্রের খবর, এদিন এই অনুষ্ঠানে রাজভবন থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। উপস্থিত ছিলেন বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায়। অনুষ্ঠানশেষে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top