News Flash

  • Home
  • দেশ
  • অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৯৬ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল
Image

অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৯৬ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত রয়েছে। আজ ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৯৬ এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯১ ডলারের কাছাকাছি। যদিও শনিবার সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, শনিবার দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে।

প্রসঙ্গত, গত বছর ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান, প্রয়োজনে ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য প্রস্তুত তিন বাহিনী: সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী

পুনে, ৩০ মে (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান রয়েছে এবং…

ByByNews Desk May 30, 2026

নির্বাচনী পরাজয়ের পর্যালোচনা রিপোর্ট জমার সময়সীমা বাড়াল ডিএমকে, নতুন ডেডলাইন ১০ জুন

চেন্নাই, ৩০ মে (আইএএনএস): সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলাফলের কারণ খতিয়ে দেখতে গঠিত পর্যালোচনা কমিটির রিপোর্ট জমা দেওয়ার…

ByByNews Desk May 30, 2026

অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে বাংলাদেশকে দ্রুত সাড়া দেওয়ার আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৯ মে (আইএএনএস) : ভারতে বসবাসকারী ২,৬৮০-রও বেশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাগরিকত্ব যাচাই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের…

ByBySandeep Biswas May 29, 2026

মধ্যপ্রদেশে অ্যাসিড পড়ে মায়ের মৃত্যু, গুরুতর জখম দুই শিশু

ভোপাল, ২৯ মে (আইএএনএস) : মধ্যপ্রদেশের বরওয়ানি জেলার মোহনপুরা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। অ্যাসিড ভর্তি…

ByByTaniya Chakraborty May 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top