News Flash

  • Home
  • দেশ
  • জনগণ ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে সরিয়ে বিজেপিকে আনতে প্রস্তুত : প্রধানমন্ত্রী
Image

জনগণ ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে সরিয়ে বিজেপিকে আনতে প্রস্তুত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স) : ছত্তিশগড়ের বিলাসপুরে বিজেপির পরিবর্তন মহাসঙ্কল্প সমাবেশে রাজ্যের কংগ্রেস সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, দেশের মানুষ দুর্নীতিতে অতিষ্ঠ। প্রতিটি প্রকল্পেই দুর্নীতি রয়েছে। ছত্তিশগড়ের মানুষ কংগ্রেসের ওপর রেগে আছে। কর্মস্থানের নামে কেলেঙ্কারি লেগেই আছে এই রাজ্যে। তাই জনগণ ছত্তিশগড়ে কংগ্রেস সরকারকে সরিয়ে বিজেপিকে আনতে প্রস্তুত। রাজ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে জনগণ। বিজেপি সরকার রাজ্যের উন্নয়নে সম্পূর্ণরূপে নিবেদিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজ আমি আপনাদের গ্যারান্টি দিতে এসেছি যে মোদী আপনাদের প্রতিটি স্বপ্নকে সত্যি করতে কোন দ্বিধা করবেন না। আপনার স্বপ্ন মোদীর সংকল্প। সমাবেশে জড়ো হওয়া জনতার উৎসাহকে পরিবর্তনের চিহ্ন হিসেবে বর্ণনা করে মোদী বলেন, ছত্তিশগড়ে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দিল্লি থেকে যতই চেষ্টা করা হোক না কেন, এখানকার কংগ্রেস সরকার তা ব্যর্থ করতে ব্যস্ত। গত পাঁচ বছরে কেন্দ্র থেকে হাজার হাজার টাকা পেয়েছে ছত্তিশগড়। রাস্তা হোক, রেল হোক বা বিদ্যুত, আমি এই জায়গার উন্নয়নের জন্য অর্থের কোনও অভাব হতে দিইনি এবং এটা আমার কথা নয়, এখানকার কংগ্রেস সরকারের উপ-মুখ্যমন্ত্রী বলেছেন। তাই এখানে বিজেপি সরকার দরকার।

Releated Posts

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…

ByBySandeep Biswas Jul 13, 2026

কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল

বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top