News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় চিঠি কেন্দ্রের
Image

রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় চিঠি কেন্দ্রের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : ডেঙ্গি নিয়ে সতর্ক হতে রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। চিঠিতে সতর্কতাব্যবস্থা বাড়াতে বলা হয়েছে। শনিবার মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে ফের রিভিউ বৈঠক।

কেন্দ্রের আশঙ্কা সংক্রমণ আরও বাড়বে, হাসপাতালে রোগীদের সংখ্যাও বাড়বে, প্রস্তুত থাকতে হবে। অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। আক্রান্তদের চিহ্নিত করতে ল্যাবরেটরি তৈরি রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে এই মুহূর্তে ডেঙ্গির সংক্রমণ আরও বাড়বে। প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গি রোগীদের সংখ্যা বাড়বে। সেটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকে অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। ডেঙ্গি আক্রান্তদের বেশি করে চিহ্নিত করার জন্য ল্যাবরেটরি প্রস্তুত রাখতে হবে।

স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে, সমস্ত সরকারি হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসকদের সকাল সাড়ে নটার মধ্যে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভর্তি থাকা রোগীদের নজরদারিতে আরও সজাগ হতে বলা হয়েছে।

শনিবার মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ে ফের পর্যালোচনা বৈঠক হবে। শুক্রবার স্বাস্থ্য দফতরের বিশেষ দল গিয়েছে রানাঘাটে সরকারি হাসপাতালে ডেঙ্গি রোগীদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে পরিদর্শন করতে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top