News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীপালন ও মৎস্যচাষে গুরুত্ব দিতে হবে : প্রতিমা ভৌমিক 
Image

গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীপালন ও মৎস্যচাষে গুরুত্ব দিতে হবে : প্রতিমা ভৌমিক 

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীপালন ও মৎস্যচাষে গুরুত্ব দিতে হবে। আজ বিলোনীয়ার সার্কিট হাউসে  ডিস্ট্রির ডেভেলপমেন্ট এন্ড মনিটরিং কমিটির (দিশা) সভায় একথা বলেন  কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।সাথে তিনি যোগ করেন, সেচের উৎস নির্মাণে জেলায় দু’টি সুইচ গেইট নির্মাণ করা হবে। এজন্য ব্যয় হবে ২০ লক্ষ টাকা।

এদিনের সভায় গ্রামোন্নয়ন, স্বাস্থা, বন, পূর্ত, বিদ্যুৎ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, মৎস্য, কৃষি, উদ্যান প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের এবং সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পের কর্মসূচি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। 

সভায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় কৃষকদের ভুট্টা চাষে উৎসাহিত করতে হবে। ভূট্টা চাষে কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীপালন ও মৎস্যচাষে গুরুত্ব দিতে হবে। 

তাঁর কথায়,  দক্ষিণ ত্রিপুরা জেলায় সে ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেচের উৎস নির্মাণে জেলায় দু’টি সুইচ গেইট নির্মাণ করা হবে। এজন্য ব্যয় হবে ২০ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

এদিন তিনি আরও জানিয়েছেন, সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পে জেলায় এখন পর্যন্ত ৭০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। জেলার রাজনগর ও শান্তিরবাজারে দু’টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরী করা হবে বলে দাবি প্রতিমা ভৌমিকের। 

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top