News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে কোভিড-সংক্রমণ নিয়ন্ত্রণেই; ২৪ ঘন্টায় দেশে সুস্থ ৫০ জন, কোনও প্রাণহানি হয়নি
Image

ভারতে কোভিড-সংক্রমণ নিয়ন্ত্রণেই; ২৪ ঘন্টায় দেশে সুস্থ ৫০ জন, কোনও প্রাণহানি হয়নি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০ জন, যা আগের দিনের তুলনায় কম। বৃহস্পতিবার সারাদিনে কোনও প্রাণহানি হয়নি। এই সময়ে সুস্থ হয়েছেন ৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা এই মুহূর্তে মাত্র ৪৬৬ এবং মৃত্যুর সংখ্যা ৫,৩২,০৩১।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৬৬,২৪৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর সারা দিনে ভারতে ১৫,৭৫১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। টিকা প্রাপকের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭১,৪৮৭-তে পৌঁছেছে।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচন: প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

পাটনা, ১১ জুলাই (আইএএনএস): বিহারের আসন্ন বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নামতে চলা জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Jul 11, 2026

সিদ্ধিবিনায়ক মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে একনাথ শিন্ডেকে তীব্র আক্রমণ বিরোধীদের

মুম্বই, ১১ জুলাই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শনিবার তীব্র ভাষায় আক্রমণ করল বিরোধী শিবির, বিশেষ করে শিবসেনা…

ByBySandeep Biswas Jul 11, 2026

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে হলে ধর্ষণের ঘটনা বাড়ে, মন্তব্য ঘিরে বিতর্ক; মৌলানা রশিদির পাশে এনসিপি-এসপি নেতা নাসিম সিদ্দিকি

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দেরিতে বিয়ে এবং ধর্ষণ প্রসঙ্গে…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top