News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনুষ্ঠান চলাকালীন আগুন বিয়েবাড়িতে; ইরাকে ঝলসে মৃত ১১৩, আহত শতাধিক
Image

অনুষ্ঠান চলাকালীন আগুন বিয়েবাড়িতে; ইরাকে ঝলসে মৃত ১১৩, আহত শতাধিক

বাগদাদ, ২৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তর ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আগুনে প্রাণ হারালেন কমপক্ষে ১১৩ জন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ আহত হয়েছেন। যদিও প্রশাসনের তরফে এখনও মৃত এবং আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন দমকলকর্মীরা।

বাগদাদের উত্তর-পশ্চিম এলাকা থেকে ৩৩৫ কিলোমিটার দূরে মসুল শহর অবস্থিত। সেই শহরের বাইরে নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের বাস। সেখানকার একটি বিয়েবাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছিল। পুরো হলটি সাজাতে সহজদাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিয়েবাড়িতে যে বাজি পোড়ানো হয়েছিল সেখান থেকেই হলে আগুন লাগে এবং কম সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে যায়। প্রাণ বাঁচানোর জন্য বিয়েবাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসছেন লোকজন।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র সইফ আল-বাদর জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের যথাযথ চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, কী ভাবে এই আগুন লাগল তা তদন্ত করা হবে।

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top