News Flash

  • Home
  • খেলা
  • আগরতলায় ভারত-বাংলাদেশ ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট আজ
Image

আগরতলায় ভারত-বাংলাদেশ ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি দল এখন আগরতলায়। পর্যটন দিবস উদযাপন উপলক্ষে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মধ্যে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ২৩ সদস্য সাংবাদিক ফুটবলারদের টিম মোঃ ফারুক এর নেতৃত্বে আগরতলায় পৌঁছলে, বিকেলে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এক্সিকিউটিভ এডভাইসর, সভাপতি,  সহ-সভাপতি, সেক্রেটারি জেনারেল, সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ তাদের উষ্ণ সংবর্ধনা জানান। লাল গোলাপ হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের মেলবন্ধনে আরো দৃঢ়তা পারিস্ফুট হয়। চার দিন সফরের দ্বিতীয় দিনে আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টায় এডি নগর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট। এতে স্থানীয় আরও দুটো দল, গ্রোসারী হোলসেল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং নীলজ্যোতি ট্যুর এন্ড ট্র্যাভেলসও অংশ নেবে। টুর্নামেন্টের শুরুতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য টিংকু রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কর্পোরেটর অলক রায় সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত থাকার কথা রয়েছে। টুর্নামেন্টের ব্যবস্থাপনায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশ, ত্রিপুরা রেফারি এসোসিয়েশন, অরুন্ধতীনগর স্কুল এবং আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড কর্পোরেটর প্রমূখ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রণালয়েরও সহযোগিতা রয়েছে এই টুর্নামেন্টে। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করে তুলতে ইউনিয়নের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি স্পন্সরর সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top