News Flash

  • Home
  • খেলা
  • অনন্তপুরমে জাতীয় ফুটবলে জয়ে অভিযান শুরু ত্রিপুরার
Image

অনন্তপুরমে জাতীয় ফুটবলে জয়ে অভিযান শুরু ত্রিপুরার

ত্রিপুরা-‌৩                                                                                          আন্দামান-‌০

(‌অমিত, মৃণাল,অভিষেন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। জয় দিয়ে অভিযান শুরু করলো ত্রিপুরা। আন্দামানকে কার্যত বিধ্বস্ত করলো অভিমেষ দেব-‌এর রাজ্যদল। মধ্যপ্রদেশের অনন্তপুরমে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৪ জাতীয় সাবজুনিয়র বালকদের ফুটবলে। ওই রাজ্যের আর ডি টি স্পোর্টস ভিলেজের ১ নং মাঠে মঙ্গলবার আগাগোড়া প্রাধান্য নিয়ে কেলে জয় পায় ত্রিপুরা। প্রথমার্ধেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো ত্রিপুরার। তবে প্রাপ্ত সুযোগ গুলো যদি কাজে লাগাতে পারতো রাজ্যের খুদে ফুটবলাররা তাহলে ব্যবধান আরও বাড়তো। ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে ৩-‌০ গোলে। এদিন শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে ত্রিপুরা দলের ফুটবলাররা। দলের আক্রমণের গতি বাড়াতে ৪-‌৩-‌৩ ছকে দল সাজান অভিজ্ঞ কোচ অনিমেষ। এতে আক্রমণের গতি বাড়ে ত্রিপুরার। সাফল্যও ধরা দেয় প্রথমার্ধে। ম্যাচের ২৭ মিনিটের মাথায় অমিত দেববর্মা দুর্দান্ত গোল করে এগিয়ে দেয় ত্রিপুরাকে। প্রথমার্ধের শেষ সময়ে ব্যবধান বাড়ায় মৃণাল চাকমা। বিরতির পর তিনটি পরিবর্তন করেন ত্রিপুরার কোচ। এতে আক্রমণের গতি যেনও আরও বাড়ে। তবে রণবীর,মৃণাল এবং দিউস-‌রা যদি সহজ সুযোগগুলো নষ্ট না করতো তাহলে কমকরে ৫-‌০ গোলে জয় পেতো ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে শেষ গোলটি করে অভিষেন জমাতিয়া। পূর্ব সূচী অনুযায়ি এদিন ত্রিপুরার প্রতিপক্ষ ছিলো বিহার। কিন্তু সোমবার রাতে আচমকা সূচী পরিবর্তন করা হয়। তাতে ত্রিপুরার প্রতিপক্ষ হয় আন্দামান। ৩০ সেপ্টেম্বর ত্রিপুরার দ্বিতীয় ম্যাচ বিহারের বিরুদ্ধে। খেলা শেষে অনন্তপুরম থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ অনিমেষ দেব বলেন,”দুরন্ত খেলেছে ত্রিপুরা। তবে প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জয় পেতে পারতাম। এদিনের জয় পরের ম্যাচের আগে মনোবল অনেকটাই বাড়াবে। এবং বিহার ম্যাচে ভালো খেলতে সাহায্য করবে”। ত্রিপুরা দল:‌ অজয়,জরা,অভিষেন,ভিক্টোর,সুকান্ত (‌জ্যাকসন), অমিত (‌উইলসন),ইমানুয়েল,রবিউল,নবজ্যোতি (‌জিওম),মৃণাল এবং রণবীর।‌‌‌‌

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top