News Flash

Image

যোরহাটের বায়ুসেনা হাসপাতালে সংগঠিত আর্থিক কেলেংকারি, আটক আরও দুই

যোরহাট (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : যোরহাটে অবস্থিত বায়ুসেনা হাসপাতালে সংগঠিত আর্থিক কেলেংকারির সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয়েছে আরও দুজনকে। সংগঠিত দুর্ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সোমবার জনৈক জুপিতরা কলিতা এবং তাঁর স্বামী অরুণ দেকে গ্রেফতার করা হয়েছিল। আজ মঙ্গলবার জুপিতরার বাবা এবং জয়ন্ত পাঠক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

জুপিতরা কলিতা ছিলেন যোরহাট বায়ুসেনার হাসপাতালে ঠিকাভিত্তিক কৰ্মচারী। সংগঠিত কংলেংকারির সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গতকাল গ্ৰেফতার করেছিল জুপিতরা কলিতা এবং তাঁর স্বামী অরুণ দেকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে ওষুধ সরবরাহকারী সিমেনস হেল্থ কেয়ার প্ৰাইভেট লিমিটেডকে প্রদেয় ৭৯ লক্ষ টাকা জালিয়াতি করে জেপি এন্টারপ্ৰাইজ নামের অন্য এক প্ৰতিষ্ঠানের অ্যাকাউন্টে দিয়েছেন। এর বিনিময়ে এই দুজন কমিশন হিসেবে নিয়েছন ১০ লক্ষ টাকা।

এই দুজনকে গ্ৰেফতার করে তিনদিনের জিম্মায় নিয়েছে যোরহাট পুলিশ। জিজ্ঞাসাবাদে জুপিতরা কলিতা এবং স্বামী অরুণ দের স্বীকারোক্তির ভিত্তিতে আজ জুপিতরার বাবা এবং জয়ন্ত পাঠক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top