News Flash

  • Home
  • দেশ
  • নকশালদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে কংগ্রেস : সম্বিত পাত্র
Image

নকশালদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে কংগ্রেস : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, “কংগ্রেস নকশালদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। তাঁরা ছত্তিশগড়ে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে অবরুদ্ধ করেছে। কংগ্রেস ধর্মান্তর বিরোধী আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা ছত্তিশগড়ের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেসকে আয়না দেখাবে ছত্তিশগড়।”

সম্বিত পাত্র আরও বলেছেন, “ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের অধীনে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে… রাজ্যে কংগ্রেস সরকারের অধীনে খনি মাফিয়া এবং অপরাধীদের অবাধে চলতে দেওয়া হয়। কোভিডের সময় সেস কোথায় সংগ্রহ করা হয়? ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের অধীনে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উদ্দেশ্যে সম্বিত বলেছেন, “আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, কোভিড চলাকালীন সেস কোথায় সংগ্রহ করা হয়েছে? রাজ্যে কংগ্রেস সরকারের অধীনে মাইনিং মাফিয়া এবং অপরাধীদের অবাধে চলতে দেওয়া হয়েছে।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top