News Flash

  • Home
  • খেলা
  • অনলাইনে আবেদন, ফোনে ইন্টারভিউ তৃতীয় পেশাদার গণেশের নিযুক্তি
Image

অনলাইনে আবেদন, ফোনে ইন্টারভিউ তৃতীয় পেশাদার গণেশের নিযুক্তি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। ত্রিপুরা সিনিয়র ক্রিকেট দলে তৃতীয় পেশাদার হিসেবে নিযুক্তি পেয়েছেন গণেশ সতীশ। প্রকারান্তরে দীপক ক্ষৈত্রীর স্থলে তাকে বাছাই করা হয়েছে বলে খবর। দীপকের পারফরম্যান্স ভালো থাকলেও ক্রিকেট বলের রঙ সংক্রান্ত কিছু একটা নাকি খামতি রয়েছে তার মধ্যে, সংবাদ সূত্রে অনেকটা এমনই খবর রয়েছে। বিষয়টির সত্য মিথ্যা আমরা যাচাই করিনি, তবে ক্রিকেট মহল তাকিয়ে রয়েছে সময়ের অপেক্ষায়। পেশাদার ক্রিকেটার চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ওয়েবসাইটে। সেটা ২রা সেপ্টেম্বরের ঘটনা। শেষ তারিখ দেওয়া হয়েছিল ১৫ সেপ্টেম্বর। বেশ কিছু যোগ্যতাও চাওয়া হয়েছিল। বিশেষ করে অন্ততপক্ষে ৩০ টি প্রথম সারির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। মিডল অর্ডার ব্যাটসম্যানের অভিজ্ঞতাও থাকা চাই। বেশ কজন ক্রিকেটারই আবেদন করেছেন। তাদের মধ্যে থেকে বাছাইকৃত হয়েছেন গণেশ সতীশ। কর্নাটকের হয়ে খেলা শুরু। ২০২১-এ খেলেছিলেন বিধর্ভের হয়ে। ২০১৮ তে দলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু টিমের স্কোয়াডে ছিলেন। ইরানি কাপ খেলেছেন তিনবার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচের সংখ্যা ৯৮ টি। সামগ্রিক বিচার বিবেচনায় ৩৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক গণেশ সতীশ টিসিএ-র পছন্দ হয়েছে। ইতোমধ্যে জয়পুরে প্রশিক্ষণরত রাজ্য সিনিয়র দলে তৃতীয় পেশাদার হিসেবে গণেশ সতীশকে প্রথম একাদশেও খেলানো হয়েছে। মূল মাইনে কত পাবেন, সেটা গৌণ ব্যাপার। তবে পারফরম্যান্স কতটুকু পাওয়া যাবে এবং রাজ্য ক্রিকেটের কতটুকু উন্নতি ঘটবে সেটা সময়েই দেখা যাবে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top