News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

আগরতলা , ২৫ সেপ্টেম্বর : একের পর এক রাস্তাগুলির বেহাল অবস্থার দাবিতে প্রশাসনকে সজাগ করতে এলাকাবাসীরা আন্দোলনমুখী হয়ে পড়েছে। সোমবার যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা আনন্দবাজার থেকে তিলথৈ যে রাস্তাটি পানিসাগর, ধর্মনগর ,দাম ছড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে যুক্ত সেই রাস্তাটি অবরোধ করে রাখেন । অবরোধের জেরে রাস্তার দুই দিকে শত শত যানবাহন দাঁড়িয়ে পড়ে।

অভিযোগ ,দীর্ঘদিন যাবত এই রাস্তাটির বেহাল অবস্থা হয়ে রয়েছে। অর্ধ সহস্রাধীক গ্রামবাসী বসবাসীর এই তিন নং এবং ৬ নং ওয়ার্ডে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের এবং যানবাহনের যাতায়াত রয়েছে। অথচ এই রাস্তার প্রায় সম্পূর্ণটা বেহাল দশায় পরিণত হয়ে আছে। রাজনৈতিক নেতা সহ প্রশাসনিক কর্মকর্তা প্রত্যেকের সাথে স্তরে স্তরে এই রাস্তাটির সংস্কারের জন্য গ্রামবাসীরা দাবি জানিয়ে আসছিল। কিন্তু তাদের দাবির কোন ধরনের বাস্তবায়নের লক্ষণ পরিলক্ষিত হয়নি অবশেষে রাস্তা অবরোধে নামতে বাধ্য হলেন দুটি ওয়ার্ডের শত শত গ্রামবাসী। তিন ঘন্টা এই রাস্তা অবরোধ থাকার পর খবর পেয়ে পানিসাগর পুর্ত দপ্তরের এসডিও অমল দাস ছুটে গিয়েছেন এবং তিনি আশ্বাস দেন দুর্গাপূজার আগে এই রাস্তার সংস্কার করা হবে। এই আশ্বাস পাওয়ার পর গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top