আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। শহরে নয়া আতংক । বাস্তব চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ। রাতের আঁধারে গাড়ির কাঁচ,বাড়ির কাচের জানালা ভাঙচে দুষ্কৃতিরা। শনিবার গভীর রাতে আগরতলা জগন্নাথবাড়ি রোড এলাকায় চারটি গাড়ির গ্লাস ভেঙে চুরমার করেছে দুষ্কৃতীকারিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
রাজধানীর আগরতলা শহরের নিরাপত্তা বলয় এলাকাতেই এধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই চক্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। উল্লেখ্য রাজধানী আগরতলা শহরের বাড়ি ঘরের সৌন্দর্যায়নের লক্ষ্যে অনেকেই কাচের দরজা জানালা তৈরি করে থাকেন। শুধু তাই নয় রাস্তার পাশে অসংখ্য যানবাহন রাতে পার্কিং করে রাখা হয়। কেননা যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে তাদের অনেকেরই বাড়িঘরে পার্কিংয়ের ব্যবস্থা নেই। সে কারণেই বাড়ির পাশাপাশি রাস্তার পাশেই এসব যানবাহন পার্কিং করা হয়। কেননা এ ব্যাপারে ট্রাফিক পুলিশের তরফেও আইনি ব্যবস্থা নেওয়া হয় না। একথা অনস্বীকার্য যে ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে তাদের বাড়ি ঘরে যে পার্কিংয়ের উপযুক্ত ব্যবস্থা নেই তা সরকার প্রশাসন এবং ট্রাফিক পুলিশও অবগত রয়েছে। এর সুবাদেই যানবাহনগুলি রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। গতকাল রাতে রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি রোড এলাকায় চারটি গাড়ির গ্লাস ভেঙ্গে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যানবাহনের মালিকদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এব্যাপারে রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করার দাবি উঠেছে। এমনকি রাত্রিকালীন সময়ে শহরের নিরাপত্তা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাতের আধারে গাড়ির কাঁচ ভাঙছে দুষ্কৃতীরা
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…


















