News Flash

Image

রাতের আধারে গাড়ির কাঁচ ভাঙছে দুষ্কৃতীরা

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। শহরে নয়া আতংক । বাস্তব চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ। রাতের আঁধারে গাড়ির কাঁচ,বাড়ির কাচের জানালা ভাঙচে  দুষ্কৃতিরা। শনিবার গভীর রাতে আগরতলা জগন্নাথবাড়ি রোড এলাকায়  চারটি গাড়ির গ্লাস ভেঙে চুরমার করেছে দুষ্কৃতীকারিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
 রাজধানীর আগরতলা শহরের নিরাপত্তা বলয় এলাকাতেই এধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই চক্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। উল্লেখ্য রাজধানী আগরতলা শহরের বাড়ি ঘরের সৌন্দর্যায়নের লক্ষ্যে অনেকেই কাচের দরজা জানালা তৈরি করে থাকেন। শুধু তাই নয় রাস্তার পাশে অসংখ্য যানবাহন রাতে পার্কিং করে রাখা হয়। কেননা যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে তাদের অনেকেরই বাড়িঘরে পার্কিংয়ের ব্যবস্থা নেই। সে কারণেই বাড়ির পাশাপাশি রাস্তার পাশেই এসব যানবাহন পার্কিং করা হয়। কেননা এ ব্যাপারে ট্রাফিক পুলিশের তরফেও আইনি ব্যবস্থা নেওয়া হয় না। একথা অনস্বীকার্য যে ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে তাদের বাড়ি ঘরে যে পার্কিংয়ের উপযুক্ত ব্যবস্থা নেই তা সরকার প্রশাসন এবং ট্রাফিক পুলিশও অবগত রয়েছে। এর সুবাদেই যানবাহনগুলি রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। গতকাল রাতে রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি রোড এলাকায় চারটি গাড়ির গ্লাস ভেঙ্গে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যানবাহনের মালিকদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এব্যাপারে রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করার দাবি উঠেছে। এমনকি রাত্রিকালীন সময়ে শহরের নিরাপত্তা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top