News Flash

  • Home
  • দিনের খবর
  • গতি ও পরিকাঠামো উন্নয়নের মাত্রা ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

গতি ও পরিকাঠামো উন্নয়নের মাত্রা ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): গতি ও পরিকাঠামো উন্নয়নের মাত্রা ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যাচ্ছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ চালু হওয়া নয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি উল্লেখযোগ্যভাবে যোগাযোগ উন্নত করবে এবং সেইসঙ্গে ভারত জুড়ে পর্যটনকে উৎসাহিত করবে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গতি, পরিকাঠামো উন্নয়নের মাত্রা ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যাচ্ছে…আজ রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাটের মানুষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সুবিধা পাচ্ছেন। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি দেশের নতুন শক্তিকে চিত্রিত করে।”

প্রধানমন্ত্রীর কথায়, “২৫টি বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই চলছে, এখন আরও ৯টি যোগ হল। বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। ১,১১,০০,০০০-এরও বেশি যাত্রী ইতিমধ্যে বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করেছেন।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “বন্দে ভারত ট্রেনগুলিও পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাড়িয়েছে। বন্দে ভারত ট্রেন যেখানে পৌঁছচ্ছে সেখানে পর্যটকদের সংখ্যা বাড়ছে। এই কারণে সেখানে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।”

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচন: প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

পাটনা, ১১ জুলাই (আইএএনএস): বিহারের আসন্ন বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নামতে চলা জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Jul 11, 2026

সিদ্ধিবিনায়ক মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে একনাথ শিন্ডেকে তীব্র আক্রমণ বিরোধীদের

মুম্বই, ১১ জুলাই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শনিবার তীব্র ভাষায় আক্রমণ করল বিরোধী শিবির, বিশেষ করে শিবসেনা…

ByBySandeep Biswas Jul 11, 2026

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে হলে ধর্ষণের ঘটনা বাড়ে, মন্তব্য ঘিরে বিতর্ক; মৌলানা রশিদির পাশে এনসিপি-এসপি নেতা নাসিম সিদ্দিকি

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দেরিতে বিয়ে এবং ধর্ষণ প্রসঙ্গে…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top