News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিলিগুড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

শিলিগুড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : শিলিগুড়ির বাগডোগরার ভুজিয়াপানি চা বাগান এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতের নাম পঙ্কজ সাহা (৩৬), কোচবিহারের আশ্রম পাড়ের বাসিন্দা।

জানা গেছে, রবিবার সকালে ভূজিয়াপানি চা বাগান এলাকায় একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয় লোকজন। ঘটনাটি বাগডোগরা থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কীভাবে ওই ব্যক্তি এই এলাকায় এল তা তদন্ত করে দেখছে বাগডোগরা থানার পুলিশ।

Releated Posts

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top