News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টের দ্বারস্থ চন্দ্রবাবু নাইডু
Image

সুপ্রিম কোর্টের দ্বারস্থ চন্দ্রবাবু নাইডু

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আর্থিক দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । চন্দ্রবাবু নাইডুকে আগামী ২৪ সেপ্টেম্বর অবধি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেই শনিবার সুপ্রিম কোর্টের আবেদন জানালেন চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে ৩৭১ কোটি টাকার দুর্নীতি মামলাতেই চলতি মাসের শুরুতে সিআইডির হাতে গ্রেফতার হন চন্দ্রবাবু নাইডু। তারপর থেকেই জেলে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন চন্দ্রবাবু। কিন্তু আদালতের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয় এবং দুইদিনের পুলিশ হেফাজতে পাঠান হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চন্দ্রবাবু।

অন্যদিকে, আজই অন্ধ্রপ্রদেশ পুলিশ রাজামাহেন্দ্রভরমের সেন্ট্রাল জেলে চন্দ্রবাবু নাইডুকে দুর্নীতি মামলায় জেরা শুরু করেছে। গত ৯ সেপ্টেম্বর চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top