News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গিতে মৃত্যু বিধাননগরের প্রৌঢ়ের, উদ্বেগ
Image

ডেঙ্গিতে মৃত্যু বিধাননগরের প্রৌঢ়ের, উদ্বেগ

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যে বাড়ছে ডেঙ্গি ও মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা। বিধাননগরে ডেঙ্গি আক্রান্ত এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর জ্বর নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিনাক সরকার। বৃহস্পতিবার রাতে সল্টলেকের এ-ই ব্লকের ৬৬ বছরের এই বাসিন্দা মারা যান৷ তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে।

খড়্গপুরে ও ঘাটালে আরও দুই মহিলারও মৃত্যু হয়েছে। বেসরকারি মতে গত ২৪ ঘণ্টায় এই ৩ মৃত্যুর জেরে রাজ্যের ডেঙ্গিতে মৃতের সংখ্যা পৌঁছে গেল ৩৯-এ।

প্রসঙ্গত, চিকিৎসক সুমন পোদ্দার জানাচ্ছেন, ২ টো জিনিস দেখতে পাচ্ছি। ডেঙ্গি মানেই যে গাঁটে গাঁটে ব্যথা, ব্রেক বোন ফিভার বলতাম যাকে। এবার ব্যথা নেই দেখা যাচ্ছে । আগে আমরা জানতাম একটা বাচ্চা সর্দি-কাশি নিয়ে আসছে। আমরা ধরে নিতাম ডেঙ্গি নয় ফ্লু। এবার পরে পরীক্ষা করে দেখা যাচ্ছে ডেঙ্গি। যা নিয়ে উদ্বেগ ঘিরে চিকিৎসক জয়দেব রায় বলেছেন, বাড়িতে থেকে সময় নষ্ট করবেন না। জ্বর হলেই ডেঙ্গি পরীক্ষা করতে হবে। সিচুয়েশন হাতের বাইরে চলে গেলে আর কিছু করার থাকবে না।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top