বারুইপুর, ২২ সেপ্টেম্বর (হি. স.) : গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ সোহেল ওরফে প্রেম চোপড়া। বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার মল্লিকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন। এলাকায় সন্ত্রাস করার জন্যই সে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বলেই পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে। এর আগেও একাধিক অভিযোগ জেলার বিভিন্ন থানায় রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে। ধৃতকে গ্রেফতার করে নিয়ে আসার সময় অভিযুক্তের পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় এই ঘটনায় আরও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুরের এসডিপিও অতিশ বিশ্বাস বলেন, “ বারুইপুর সহ জেলার বিভিন্ন থানায় আগে থেকেই এর বিরুদ্ধে নানা অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে খবর পেয়েই পুলিশকর্মীরা তল্লাশি চালিয়ে একে গ্রেফতার করেছে।” ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বারুইপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী
Tags:
Releated Posts
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা
সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…
বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে মমতা-অনুগত শিবিরের কোনও বিধায়ক নেই
কলকাতা, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জী এবং তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-অনুগত…
বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে
কলকাতা, ২৪ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে…
ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…

















