News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলা ক্ষমতায়নে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ : জে পি নাড্ডা
Image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলা ক্ষমতায়নে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলা ক্ষমতায়নে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া প্রসঙ্গে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার পর শুক্রবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানানো হয়। সেই অনুষ্ঠানে নাড্ডা বলেন, “এটি আমাদের সকলের জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত। আমরা সবাই এই মুহূর্তের প্রত্যক্ষদর্শী হয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা সবাই এই মুহূর্তটির জন্য দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছিলাম। দূরদর্শিতা, অটল সংকল্প এবং দৃঢ় অভিপ্রায় নিয়ে প্রধানমন্ত্রী ‘নারী শক্তি বন্দন বিল’ যথাসময়ে পাশ করিয়েছেন। এ জন্য আমরা তাকে অভিনন্দন জানাই।”

নাড্ডা বলেছেন, “শুধু এই একটি নয়, নারীর ক্ষমতায়নের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদীজিও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করেছেন।” নাড্ডা আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীজি নারীর ক্ষমতায়নের জন্য অনেক কর্মসূচি পরিচালনা করেছেন। স্বচ্ছ ভারত অভিযানের অধীনে ১২ কোটি বোনকে ইজ্জত ঘর (শৌচাগার) দেওয়া হয়েছে। যে জন্য ইউনিসেফও প্রশংসা করেছে।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top