News Flash

  • Home
  • দেশ
  • ফের বাজ পড়ে মৃত ১, গুরুতর আহত দুই মহিলা পূর্ব বর্ধমানে
Image

ফের বাজ পড়ে মৃত ১, গুরুতর আহত দুই মহিলা পূর্ব বর্ধমানে

পূর্ব বর্ধমান, ২২ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যে ফের বাজের বলি আরও এক। মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।গুরুতর আহত দুই মহিলা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মেমারি বহরমপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারির বহরমপুরের বাসিন্দা শেখ আব্দুল ওয়াহিদ, উত্তরা ক্ষেত্রপাল ও জ্যোৎস্না ক্ষেত্রপাল তিনজনই বহরমপুরের একটি মাঠে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই বাজ পড়ায় গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা তাঁদের চিকিৎসার জন্য উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শেখ আব্দুল ওয়াহিদকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স হয়েছিল ৬৫ বছর। অবস্থার অবনতি হওয়ায় উত্তরা ক্ষেত্রপালকে পাঠানো হয় বর্ধমান মেডিকেলে এবং জ্যোৎস্না ক্ষেত্রপাল চিকিৎসাধীন রয়েছেন মেমারি হাসপাতালে।

প্রসঙ্গত, বাজ পড়ে মৃত্যুর ঘটনাটা প্রায় প্রতিবছরই বেড়ে চলেছে। কখনও বৃষ্টির জমা জলের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত তারে শহরতলির মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসছে। কখনও মফস্বলে, গ্রামগুলিতে আসছে বাজ পড়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনার খবর। একদিকে, যখন ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই শুরু হয়েছে প্রবল বর্ষণ। সেই সঙ্গে বাজও পড়ছে একাধিক এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় কী কী করা উচিত, এবং কী কী করা উচিত নয়, এই সচেতনতা অনেক ক্ষেত্রেই মেনে চলা হয় না। যার ফলে বছর বছর মৃত্যু হয় এই কারণে।

Releated Posts

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jun 23, 2026

বিকশিত ভারত ২০৪৭ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আইএএস প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সিভিল সার্ভেন্টদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 23, 2026

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top