News Flash

  • Home
  • দেশ
  • বিদেশী সিগারেটের রমরমা, দুর্গাপুরে এনফোর্সমেন্টের আচমকা হানায় আটক ৩
Image

বিদেশী সিগারেটের রমরমা, দুর্গাপুরে এনফোর্সমেন্টের আচমকা হানায় আটক ৩

দুর্গাপুর, ২১ সেপ্টেম্বর (হি. স.) : মেয়াদ তারিখহীন বিদেশী সিগারেটের রমরমা। ওইসব সিগারেটে অচিরে শরীরে বাসা বাঁধছে মারণ রোগ। এবার অবৈধ সিগারেট বিক্রি বন্ধে অভিযানে নামল আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে আচমকা হানা দিয়ে ৩ দোকানদারকে আটক করল পুলিশ।

প্রসঙ্গত, গত কয়েকবছর ধরে দুর্গাপুর সিটি সেন্টার, চন্ডিদাস, বেনাচিতি, স্টেশন বাজার সহ বেশ কিছু এলাকায় বিদেশী সিগারেট বিক্রি রমরমিয়ে চলছিল। দামী ব্রান্ডের ওইসব সিগারেটের মেয়াদ কতদিনের, তৈরীর তারিখ নেই এমনকি বিধিসম্মত সতর্কীকরণও প্যাকেটে উল্লেখ নেই। এসব নিয়ে বিস্তর অভিযোগ উঠছিল। কোথা থেকে কিভাবে আসছে সেবিষয়েও প্রশ্ন রয়েছে। বৃহঃস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে বেশ কয়েকটি দোকানে হানা দেয় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগ। এদিন সিটি সেন্টার এডিডিএ মার্কেটে দুই দোকানে হানা দিয়ে প্রচুর বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করে। ওই সিগারেট বিক্রির দায়ে তিনজনকে আটক করে নিয়ে যায় এনফোর্সমেন্টের অফিসাররা। যদিও পুলিশ জানিয়েছে, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top