News Flash

  • Home
  • প্রধান খবর
  • আনন্দ বিহারে কুলি ও অটো চালকদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, দিলেন পাশে থাকার আশ্বাস
Image

আনন্দ বিহারে কুলি ও অটো চালকদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, দিলেন পাশে থাকার আশ্বাস

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): জনসম্পর্ক বাড়াতে আরও এক প্রয়াস কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। বৃহস্পতিবার সকালে আচমকাই দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে হাজির হন রাহুল গান্ধী। সেখানে কুলিদের সঙ্গে দেখা করেন এবং কথা বললেন কংগ্রেস সাংসদ। কুলিদের সঙ্গে দেখা করে তাঁদের পোশাক পরে গল্প করতে দেখা যায় রাহুল গান্ধীকে। মাথায় ট্রলিও তুলে নেন রাহুল। রাহুল কথা বলেছেন অটো চালকদের সঙ্গেও।

এদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো জেতার প্রসঙ্গ উঠে আসে। আনন্দ বিহার স্টেশনের কুলিদের সঙ্গে ভারত জোড়ো যাত্রার গল্প করতেও দেখা যায় কংগ্রেস সাংসদকে। প্রসঙ্গত, কয়েক মাস ধরে ভারত জোড়ো যাত্রায় প্রায় গোটা দেশ জুড়ে পদযাত্রা করতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। কখনও কন্যাকুমারী আবার কখনও জম্মু ও কাশ্মীর কিংবা মধ্যপ্রদেশ, একের পর এক রাজ্যে রাহুল গান্ধীকে দেখা যায় পদযাত্রা করতে। রাহুল গান্ধীর সাক্ষাৎ পেয়ে খুশি কুলি ও অটো চালকরা। এক ব্যক্তি বলেছেন, “রাহুল গান্ধী এখানে (আনন্দ বিহার) অটো চালক এবং কুলিদের সঙ্গে দেখা করেছেন, সেটা খুবই ভালো লাগছে। তিনি বলেছেন, তিনি আমাদের বিষয়গুলি সরকারের সামনে তুলে ধরবেন।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top