News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ সবজি বাজার ব্যবসায়ী সমিতির গণেশ পূজায় অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি 
Image

মহারাজগঞ্জ সবজি বাজার ব্যবসায়ী সমিতির গণেশ পূজায় অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি 

আগরতলা, ২০ সেপ্টেম্বর: প্রতি বছরের মত এবছরও মহা সমারোহে গণেশ পূজার আয়োজন করেছে রাজধানীর মহারাজগঞ্জ সবজি বাজার ব্যবসায়ী সমিতি।আজ গণেশ পূজায় অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।এদিন তিনি জনসাধারণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন।

রাজীব ভট্টাচার্য্য বলেন, বিগত দিনে বিভিন্ন সময় সনাতন ধর্মের উপর আঘাত আসত। কিন্তু ২০১৮ সালের পর রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় গণেশ পূজো হয়ে থাকে। তাছাড়া, জনগণের সুখ সমৃদ্ধি আনতে রাজ্য সরকার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এদিন তিনি আরও বলেন, মহারাজগঞ্জ সবজি বাজার ব্যবসায়ী সমিতি গণেশ পূজোর পাশাপাশি বিভিন্ন সমাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এদিন তিনি  মহারাজগঞ্জ সবজি বাজার ব্যবসায়ী সমিতি সমস্ত সদস্য সদস্যাদের অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top