News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশমী ঘাট এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের অধীনে উন্নয়নের কাজ চলছে: মেয়র
Image

দশমী ঘাট এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের অধীনে উন্নয়নের কাজ চলছে: মেয়র

আগরতলা, ২০ সেপ্টেম্বর: দশমী ঘাট এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের অধীনে উন্নয়নের কাজ চলছে। আজ দশমী ঘাট এলাকা কাজের অগ্রগতি দেখতে পরিদর্শনে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন পুর কমিশনার শৈলেন যাদব, সদর মহকুমা শাসক অরূপ দেব সহ এলাকার কর্পোরেটরা। 

এদিন দীপক মজুমদার বলেন, সামনেই দুর্গা পূজা প্রতিমা নিরঞ্জনে যেন কোন প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্যই আজকের এই পরিদর্শন। বিগত বছর যে পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল এ বছর সেই ভাবেই ক্রেনের সাহায্যে স্বল্প সময়ের মধ্যে প্রতিমা নিরঞ্জন করা হবে।পাশাপাশি ঠিকেদারদের মহালয়ার আগে কাজ শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন।

মূলত প্রতিমা নিরঞ্জন করতে পারে যথা সম্ভব ব্যবস্থা গ্রহণ করবে আগরতলা পুর নিগম বলে জানান মেয়র দীপক মজুমদার।

Releated Posts

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top