News Flash

  • Home
  • দেশ
  • পুকুর থেকে উদ্ধার নিখোঁজ মুরগী ব্যবসায়ীর দেহ
Image

পুকুর থেকে উদ্ধার নিখোঁজ মুরগী ব্যবসায়ীর দেহ

রামপুরহাট, ১৯ সেপ্টেম্বর (হি. স.) তিন দিন নিখোঁজ থাকার পর পুকুরের জল থেকে উদ্ধার হলো তারাপীঠের এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। ঘটনাটি বীরভূমের তারাপীঠ থানার তারাপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম নিমাই চৌধুরী। বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার বসোয়া গ্রামে। তিনি তারাপীঠ এলাকায় পোল্ট্রি মুরগীর ব্যবসা করতেন।

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকরের জলে মৃতদেহটি ভাসতে দেখেন। তারা পুলিশে খবর দিলে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের দাদার অভিযোগ, তার ভাইকে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। মৃতের দাদার প্রবীর চৌধুরী বলেন, “পোল্ট্রি ফার্মের মালিক সিদ্ধার্থ ঘোষ দাদাকে মেরে জলে ফেলে দিয়েছে”। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সিদ্ধার্থ ঘোষকে আটক করেছে।

Releated Posts

আজমেরে বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি, ২ কোটি টাকা চাঁদা দাবি; রোহিত গোদারা গ্যাংয়ের নাম ভাঙিয়ে ফোন

জয়পুর, ১৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের আজমেরে এক বিজেপি নেতা ও মদ ব্যবসায়ী জিতেন্দ্র রাংগওয়ানিকে প্রাণনাশের হুমকি দিয়ে ২…

ByByNews Desk Apr 17, 2026

হজ যাত্রা ২০২৬: ১৮ এপ্রিল থেকে শুরু, প্রথম দফায় রওনা ভারতীয় হাজযাত্রীরা

নয়াদিল্লি, ১৭ এপ্রিল : ২০২৬ সালের হজ যাত্রা ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ওইদিনই দেশের বিভিন্ন এমবার্কেশন পয়েন্ট…

ByByNews Desk Apr 17, 2026

পাকিস্তান-সংযুক্ত ‘গোল্ডেন ক্রিসেন্ট’ থেকে মাদক পাচার বৃদ্ধি, বহু সংস্থার যৌথ অভিযান জোরদার ভারতের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলভিত্তিক ‘গোল্ডেন ক্রিসেন্ট’ থেকে ভারতে মাদক পাচারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে দেশের…

ByByNews Desk Apr 17, 2026

৩ দিনের মধ্যে আপ নেতার বাড়িতে দ্বিতীয় ইডি হানা, ‘কালো টাকা’ কত উদ্ধার? প্রশ্ন কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): মাত্র তিন দিনের ব্যবধানে আম আদমি পার্টি (আপ)-র এক নেতার বাড়িতে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Apr 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top