News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইতিবাচক খবরকে প্রাধান্য দেওয়া মিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, এটি কোনও রাজনৈতিক দলের প্রশংসা নয় : উপ-রাষ্ট্রপতি
Image

ইতিবাচক খবরকে প্রাধান্য দেওয়া মিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, এটি কোনও রাজনৈতিক দলের প্রশংসা নয় : উপ-রাষ্ট্রপতি

ভোপাল, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ইতিবাচক খবরকে প্রাধান্য দেওয়া মিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, এটি কোনও রাজনৈতিক দলের প্রশংসা নয়। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার মধ্যপ্রদেশের ভোপালে মাখানলাল চতুর্বেদী ন্যাশনাল জার্নালিজম এন্ড কমিউনিকেশন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেছেন, সংসদে সংলাপ, বিতর্ক এবং আলোচনা হওয়া উচিত। কিন্তু তার পরিবর্তে বিশৃঙ্খলা হচ্ছে। এদিন মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন উপ-রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসও উদ্বোধন করেন উপ-রাষ্ট্রপতি।
সংসদে ক্রমবর্ধমান হট্টগোল নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপ-রাষ্ট্রপতি বলেন, এমনটা গণপরিষদে ঘটেনি তবে তারা সমস্যার সমাধান চেয়েছিল। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো মিডিয়াও এতে কোনও পার্থক্য করছে না। গণমাধ্যমের বাণিজ্যিকীকরণের কথা উল্লেখ করে উপ-রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমে ইতিবাচক সংবাদকে স্থান দেওয়া গুরুত্বপূর্ণ এবং এটি কোনও রাজনৈতিক দলের প্রশংসা নয়। তিনি বলেন, সাংবাদিকরা উন্নয়নকে রাডারে রাখলে উন্নয়ন নিশ্চিত হবেই। অমৃত কাল-এ দেশের যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরে উপ-রাষ্ট্রপতি বলেছেন, আমাদের সকলের সৃজনশীল এবং ইতিবাচক অবদানের ফলে ভারত ২০৪৭ সালে বিশ্বনেতা হয়ে উঠবে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top