News Flash

  • Home
  • দেশ
  • লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে প্রকল্প চালু হল দক্ষিণেও
Image

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে প্রকল্প চালু হল দক্ষিণেও

তামিলনাড়ু, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মত প্রকল্প এবার চালু করল তামিলনাড়ুর সরকার। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল শাসক দল ডিএমকে বলে মনে করছে তৃণমূল।

১৫ সেপ্টেম্বর শুক্রবার কালাইগনার মাগালির উরিমাই থিট্টাম প্রকল্প চালু করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। এই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দ্রাবিড় মুনেত্র কাজগাম (ডিএমকে)-র প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে কাঞ্চিপুরমে এই প্রকল্পটির উদ্বোধন করেন স্ট্যালিন। এই প্রকল্পের অধীনে, রাজ্যের ১.০৬ কোটি মহিলা পরিবারের প্রধানকে প্রতি মাসে এক হাজার টাকা অধিকার অনুদান হিসাবে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী স্ট্যালিন এই প্রকল্পের সুবিধাভোগীদের কয়েক জনের হাতে এটিএম কার্ডও তুলে দেন। তামিলনাড়ুর মুখ্যসচিব শিব দাস মীনার কথায়, “মাসিক আর্থিক সহায়তা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হবে। অগাস্ট থেকে ১ কোটি ৬০ লাখ আবেদন পেয়েছি আমরা। ১ কোটি ৬ লাখ ৫০ হাজার মহিলাকে সুঠিক সুবিধাভোগী হিবেসে বেছে নেওয়া হয়েছে।” শিব সেনা মীনা আরও জানিয়েছেন, যাদের আবেদন গৃহীত হয়নি তাঁদের কারণ দর্শানো হবে। সেই কারণ তাঁদের মনোমত না হলে পুনরায় তাঁরা আবেদন করতে পারবেন।

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top